আজ এক থেকে দুই ডিগ্রি কমবে তাপমাত্রা
দেশের কিছু অঞ্চলে সোমবার (৯ নভেম্বর) বৃষ্টির হওয়ার আভাস রয়েছে। একইসঙ্গে দেশে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

