একদিনে হাম উপসর্গে দুই জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (রবিবার ৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ জন।
