ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‘শিগগিরই জানতে পারবেন’
ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাই শিগগিরই জানতে পারবে। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

