আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া পুলিশের সেই পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।


