অনেক দিনের অপেক্ষার গোল, জার্সিটাও কাউকে দিতে চান না ইব্রাহিম
অনেক দিন ধরেই এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। জাতীয় দলের জার্সিতে গোল করে দলকে জেতানোর স্বপ্নটা অবশেষে পূরণ হয়েছে তার। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে বাংলাদেশকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছেন এই ফরোয়ার্ড।


