ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের শার্শার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হিমাংশু দাস (৫২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।



