সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: বিদ্যুৎ উৎপাদন কতটা কমলো?
সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমিয়ে শিল্প, গৃহস্থালি ও সিএনজি খাতে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে পেট্রোবাংলা।


