বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম বাড়ার শঙ্কা, চাপে পড়তে পারে বাংলাদেশ
বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের শেষ দুই মাসে এই দাম আরও বাড়তে পারে এবং আগামী বছরজুড়েই এই চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এতে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির দেশগুলোতে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।


