ঢাবির ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান পদে আবু আবেদীন মো. কাওসার হাসানকে দেওয়া নিয়োগপত্রটি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।



