৮ বছর পর বাংলাদেশে আজ শুরু হচ্ছে সাফ, দেখবেন কোথায়?
২৩ বছর ধরে অধরা আঞ্চলিক শ্রেষ্ঠত্বের ট্রফি। সেই অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন নিয়েই আজ বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে অভিযান শুরু করছে বাংলাদেশ। ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ভুটান।


