এইচএসসিতে খারাপ রেজাল্ট, শিক্ষার্থীদের জন্য প্রশাসনের মাইকিং
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় অমনোযোগ, সন্ধ্যার পর বাইরে আড্ডা এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছে উপজেলা প্রশাসন।



