ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়
রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা পরিবর্তনের কথা বলে আসবাবপত্র সরানোর সহায়তা চান দুই নারী। তাদের সহায়তা করতে এগিয়ে যান মো. সামিউল ইসলাম (২৮)। পরে কৌশলে তাকে একটি বাসায় নিয়ে আটকে রেখে ছবি ও ভিডিও ধারণ করা হয়।



