‘বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে নিচে নামে তাহসিফ, আর ফেরেনি’
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর বন্ধুর সঙ্গে কথা বলার কথা বলে বাসা থেকে নিচে নেমেছিলেন তাহসিফ।



