মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ডিজিটাল পোর্টাল ‘আলাপ’-এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।




