উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি
ঠাকুরগাঁও উপনির্বাচনকে নির্বাচন কমিশন ছোট করে দেখছে না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন যেভাবে গুরুত্ব দিয়ে আমরা সম্পাদন করেছি, ঠিক একইভাবে ইক্যুয়াল ইমপর্টেন্স দিয়ে আমরা এই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়েছি।




