এলপিজির প্রস্তাবিত দামের ওপর গণশুনানি বয়কট করলো অর্থনীতি সমিতি
এলপিজির মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি বয়কট করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দিনব্যাপী শুনানিতে অংশ নিয়ে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

