বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
গাজীপুরের গাছা এলাকায় কারখানা ছুটির পর বাসায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক (২৭) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।


