টাইব্রেকারে সেশেলসকে হারালো বাংলাদেশ
নির্ধারিত সময়ের লড়াইয়ে সমতা, এরপর টাইব্রেকারে বাজিমাত! ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শেষ ৩২-এর লড়াইয়েও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বুধবার আজারবাইজানের বাকুতে প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বায়েজিদ-রাতুলরা।



