ছুরিকাঘাতের খবরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের মৃতদেহ: আদালতে সাম্যর বাবা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় বাবা ফখরুল আলম আদালতে সাক্ষ্য দিয়েছেন। ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে পান বলে সাক্ষ্যে উল্লেখ করেছেন তিনি।



