শিশুরা কি আমাদের কাছে সব কথা বলতে পারে?
সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, শিক্ষকের কাছে শিখছে কিংবা বিশ্ববিদ্যালয়ে নিজের ভবিষ্যৎ গড়ছে। অভিভাবক হিসেবে আমরা চাই প্রতিটি জায়গায় সে নিরাপদ থাকুক। যে মানুষগুলোর কাছে আমরা সন্তানকে নিশ্চিন্তে রেখে আসি, তাঁদের ওপর আমাদের বিশ্বাস থাকে।



