লন্ডনে বাংলাদেশি কিশোরীকে হত্যা সৎবাবা গ্রেপ্তার
পূর্ব লন্ডনে পারিবারিক কলহের জেরে এক কিশোরীকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার সৎবাবা মিলন মাতুব্বরের নাম উঠে এসেছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুক্রবার রাতে যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।নিহত কিশোরীর নাম ওয়ানিয়া ইসলাম অরিন।



