তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরো কমে বেড়েছে শীতের দাপট। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের জীবনযাত্রা। আজ রোববার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।



