মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও স্কুলে সামরিক বিমান হামলা
মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুলসহ বিভিন্ন স্থানে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট সূত্রগুলো।


