নাইক্ষ্যংছড়িতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সন্দেহে বিদেশি পিস্তল উদ্ধার, কিশোর গ্রেপ্তার
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পণ্য পরিবহনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গুলিবর্ষণে শাহজাহান (৩৭) হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।



