ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল: চলছে পুনরুদ্ধার কাজ
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ভারী বৃষ্টি ও বন্যার পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ছুটির মৌসুমের ঝড়ের পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া কয়েক লাখ গ্রাহকের সংযোগও ধীরে ধীরে ফিরিয়ে আনা হচ্ছে।ঝড়ের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

