কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুব মহিলা লীগ নেত্রীর
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। কারাগার থেকেই সন্তানকে শেষ বিদায় জানান এই নেত্রী।আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢোকে।



