হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’
মার্কিন বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ও পরিচালনার মেঘভিত্তিক প্রযুক্তি ব্যবস্থা ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সামরিক কৌশল, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য এবং রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ স্পর্শকাতর তথ্য ঝুঁকির মুখে পড়েছে।



