কুয়াশায় ঢাকা পঞ্চগড়, ১৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা
হিমালয়কন্যা খ্যাত উত্তরের জনপদ পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। ভোরের কুয়াশা আর রাতের হিমেল হাওয়ায় জেলার জনজীবনে শীতের অনুভূতি বাড়ছে।আজ শনিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।



