রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে।

