রাজধানীতে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা শুরু
প্রাণিসম্পদের প্রসার এবং ঢাকাবাসীকে বিভিন্ন পশুপাখির লালন-পালন ও পরিচর্যার ধারণা দিতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা। রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার পুরনো মাঠে গতকাল এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

