হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১০২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।



