ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে বন্যার পানি ঢুকে নিহত ৯
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে অবৈধ সোনার খনিতে বন্যার পানি ঢুকে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১৭ জন খনি শ্রমিক। তাদের উদ্ধারে বুধবারও অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল।



