রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ
বিদ্যুৎ সরবরাহ করে পাঁচ বছরে প্রায় ৯৪১ কোটি টাকা সেবামূল্য আদায় করেছে রহিম এনার্জি লিমিটেড। অথচ এই আয়ের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন করের (মূসক) প্রায় ৪৭ কোটি টাকার মধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছে মাত্র ২২ লাখ ৫৬ হাজার টাকা।


