তাপমাত্রা নিয়ে নতুন বার্তা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।



