বরগুনায় ঘুষের এক লাখ টাকাসহ প্রকৌশলী গ্রেপ্তার
‘ঘুষের’ এক লাখ টাকাসহ বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে আমতলী পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানিয়েছেন।



