রাজধানীতে সাবেক এমপি গ্রেপ্তার
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


