ছিনতাইকৃত মালামালসহ নারী আটক
প্রবাস থেকে দেশে ফিরেই ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন একজন। মুহূর্তেই ছিনিয়ে নেওয়া হয় তার স্মার্টফোন, পকেট থেকে খোয়া যায় নগদ ১০ হাজার টাকা। তবে সেখানকার আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় চক্রের এক নারী সদস্য হাতেনাতে আটক হন; উদ্ধার করা হয় ছিনিয়ে নেওয়া স্মার্টফোনটি।



