নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর গুজব – পুলিশ সদর দপ্তর
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পুরনো ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।



