ব্যবস্থাপনার দুর্বলতায় বাড়ছে না কৃষিপণ্যের রপ্তানি
দেশে কৃষিপণ্যের উৎপাদন ভালো হলেও মান নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহব্যবস্থার দুর্বলতায় বাড়ছে না কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি। উচ্চ পরিবহন ব্যয়, আন্তর্জাতিক মানের পরীক্ষাগারের অভাব এবং জটিল অনুমোদন প্রক্রিয়াও এ খাতের রপ্তানি সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে।

