বদরগঞ্জে চোর সন্দেহে মারধরে যুবকের মৃত্যু
রংপুরের বদরগঞ্জে চোর সন্দেহে মারধরে মকবুল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একটি মুরগির খামারের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।আজ রোববার সকালে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকার একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে।

