পদত্যাগের খবর নিয়ে যা বললেন ফজলুর রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে (সোশ্যাল মিডিয়া) ছড়িয়ে পড়া নিজের পদত্যাগের খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান


