ঘূর্ণিঝড় আকভান ভারতের উপকূল অতিক্রম করেছে
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান গতকাল শুক্রবার ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। গতকাল সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে উড়িষ্যার গোপালপুর এলাকা দিয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করে।



