হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে
২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা গ্রহণের জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্র থেকে এ দুটি টিকা নিতে হবে।

