শীতের সন্ধ্যায় জাবির পথে পথে পিঠার মেলা
শীতের বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চেনা পথগুলোয় যোগ হয় নতুন এক সৌন্দর্য। কোথাও মাটির চুলায় দাউদাউ করে জ্বলছে আগুন, কোথাও পাত্রের ঢাকনা সরাতেই বেরিয়ে আসছে ধোঁয়া ওঠা ভাপা পিঠা।