গ্রামাঞ্চলে পাঠাগার প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন
শহরের যান্ত্রিকতার বাইরে আজ দেশের প্রত্যন্ত গ্রামঞ্চলেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। সবার হাতে হাতে পৌঁছে গেছে স্মার্টফোন ও ইন্টারনেট। কিন্তু দুঃখজনক হলো, আধুনিকতার এই বাতাস লাগলেও জ্ঞানচর্চার মূল কেন্দ্র যে পাঠাগার, তার দেখা মেলে না গ্রামে।


