খুলনায় একের পর এক নাশকতা ও গুপ্ত হামলা: নেপথ্যের অর্থদাতা ও পরিকল্পনাকারীদের খুঁজছে গোয়েন্দারা
খুলনায় একের পর এক ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও গুপ্ত হামলার ঘটনায় নগরজুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক কার্যালয়, জুলাই স্মৃতিস্তম্ভ, রেলওয়ের ট্রেনের বগি এবং পরিবেশ রক্ষায় লাগানো গাছে অগ্নিসংযোগের এসব ঘটনা বিচ্ছিন্ন অপরাধ নাকি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার

