রুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল, নতুন তারিখ ২৮ জানুয়ারি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রুয়েট ক্যাম্পাস ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।


