কমিউটার সার্ভিস চালু হচ্ছে আজ বাড়ছে ভাড়া
চট্টগ্রাম-নাজিরহাট রুটে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে আজ মঙ্গলবার থেকে। এই রুটে চলাচলরত লোকাল ট্রেনকে কমিউটারে রূপান্তর করা হয়েছে। এতে যাত্রীদের সর্বনিম্ন ভাড়া গুনতে হবে ২০ টাকা; লোকালে যা ছিল ৫ টাকা।