নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার এরশাদনগর হাড়িয়াবাড়ি উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত শিল্পী খাতুন (৩৮) ওই গ্রামের বাহাদুর আলীর মেয়ে।



