রিজভীর বাসায় হামলার প্রস্তুতি, তিন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন অন্তর ও উপদপ্তর সম্পাদক জুবায়ের।